August 16, 2026, 12:16 pm

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ছয় মাস বা এক বছরের মধ্যে এই সংকটের পূর্ণ সমাধান সম্ভব নয়। তবে সরকার দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতির উন্নয়নে কাজ করছে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা বলছেন। আমরা এক ধরনের সমস্যার মধ্যে আছি। আমাকে স্বীকার করতেই হবে, এটা অতীত থেকে পাওয়া।’ তিনি আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার কোনো সমাধান ছয় মাসের মধ্যে সম্ভব নয়।

গ্যাস সংকট মোকাবিলায় ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণের সুবিধা নিয়ে কাজ চলছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘গ্যাসের ক্ষেত্রে—ভাসমান এলএনজি টার্মিনাল, অনশোর (স্থলভাগ) স্টোরেজ সুবিধার সব বিষয় চূড়ান্ত করা হচ্ছে।’

বিদ্যুৎ খাতের সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রচুর বিদ্যুৎ উৎপাদন হয়েছে, তবে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, সরকারের নীতিগতভাবে বিদ্যুৎ উৎপাদন, পাওয়ার মিক্স ও এনার্জি মিক্স নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা