August 16, 2026, 12:32 pm

গোমস্তাপুরে ওসির উঠান বৈঠকে যুবলীগ নেতার উপস্থিতি, বিএনপির প্রতিবাদ

গোমস্তাপুরে ওসির উঠান বৈঠকে যুবলীগ নেতার উপস্থিতি, বিএনপির প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের বিরুদ্ধে যুবলীগের এক নেতার সঙ্গে বৈঠক করার অভিযোগে বিএনপি প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে। বিএনপির দাবি, ওসির এই কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ার প্রমাণ।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে গোমস্তাপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করেন, ওসি নূরে আলম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন এবং পুলিশ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারে তৎপর নয়।

বিএনপি নেতারা জানান, সম্প্রতি গোমস্তাপুর উপজেলার নুহু স্ট্যান্ডে আয়োজিত একটি মাদকবিরোধী উঠান বৈঠকে ওসি নূরে আলমের পাশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন রেজা এবং উপজেলা যুবলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মধুকে বসে থাকতে দেখা যায়। বিএনপি নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং ওসিকে প্রত্যাহারের দাবি করেন।

অন্যদিকে, ওসি নূরে আলম বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী বৈঠকে চেয়ার ফাঁকা থাকায় জান্নাতুল ফেরদৌস মধুকে বসানো হয়েছিল। তিনি দাবি করেন, অন্যান্য দলের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন এবং যুবলীগ নেতার পরিচয় তাঁর জানা ছিল না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা