August 16, 2026, 3:28 pm

বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু

বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু

বাংলাদেশ সেনাবাহিনী তাদের টেকনিক্যাল শাখায় 'সৈনিক' পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ আগস্ট ২০২৬ তারিখে এবং চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।

নিয়োগের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.০০ থাকতে হবে। এছাড়া, কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৩ মাস মেয়াদি ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে।

শারীরিক যোগ্যতার জন্য প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি হতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি নির্ধারিত করা হয়েছে। বয়সের ক্ষেত্রে ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৭-২৩ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করার জন্য প্রার্থীদের টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস অথবা অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি হিসেবে ২০০ টাকা পরীক্ষার ফি এবং ১০০ টাকা রেজিস্ট্রার ফি, মোট ৩০০ টাকা জমা দিতে হবে। প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা