August 16, 2026, 7:40 am

বেগম জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মালয়েশিয়া শাখা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

গতকাল শনিবার (১৫ আগস্ট) রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বেগম জিয়ার বিচক্ষণ নেতৃত্ব, সততা, দেশপ্রেম ও সাহসিকতার প্রশংসা করেন। তারা বলেন, তিনি বাংলাদেশের সর্বজনপ্রিয় নেত্রীতে পরিণত হয়েছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ছিলেন আপসহীন।

বক্তারা উল্লেখ করেন, বেগম জিয়া শত বাধা-বিপত্তি, জেল ও নির্যাতন উপেক্ষা করে দেশের মানুষের পাশে ছিলেন। দেশের মাটি ও মানুষই ছিল তার সবচেয়ে বড় ঠিকানা।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বুকিট বিন্তাং বাংলা মসজিদের খতিব মাওলানা মো. আবু তাহের।

অনুষ্ঠানে বিএনপি মালয়েশিয়ার সহ-সভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা