August 16, 2026, 12:14 pm

সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর শারীরিক অবস্থার অবনতি

সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর শারীরিক অবস্থার অবনতি

সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু শারীরিক অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন না। বর্তমানে তার হাঁটাচলায় সমস্যা হচ্ছে এবং পা অবশ হয়ে যাওয়ার কারণে চলাফেরা সীমিত হয়ে পড়েছে।

রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে তিনি জানান, হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে এবং এজন্য আপাতত বাইরে যাওয়ার পরিকল্পনা নেই। সাবেক রাষ্ট্রপতি বলেন, "এখন আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হয়।"

মোহাম্মদ সাহাবুদ্দিন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। শারীরিক সমস্যা দেখা দিলে তিনি গুলশানের বাসায় নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা নিচ্ছেন।

পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে তাকে সিএমএইচে যেতে হচ্ছে। তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় আসার পর একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, "বিষয়টি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করছে।" চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে পরবর্তী সময়ে বিদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা