August 15, 2026, 10:56 am

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। কোনো ভোগান্তি থাকবে না। মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে হবে না।’ তিনি আরও জানান, শিক্ষকদের অবসর ভাতার ফান্ডে পর্যাপ্ত টাকা নেই এবং বিশেষ ব্যবস্থার মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে।

এর আগে শিক্ষকদের অবসর-কল্যাণ ভাতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা বিতরণ শুরু হয়। সরকার এই অর্থ পরিশোধে এককালীন ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং শিক্ষা সচিব আব্দুল খালেকসহ আরও অনেকে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা