August 13, 2026, 9:15 am

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুৎ সংকট বাড়ছে: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুৎ সংকট বাড়ছে: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীতে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন একটি অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। তিনি উল্লেখ করেন, এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টরা হামলা চালাচ্ছেন।

তিনি আরও জানান, সারা দেশে ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ চাহিদা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং বেশিরভাগ অটো অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছে। সরকার এসব প্রতিরোধে চেষ্টা করছে।

মন্ত্রী বলেন, ১০–১২ দিন আগে একটি এলএনজির এফএসআরইউ অর্ডার করা হয়েছে এবং আরও তিনটি করার পরিকল্পনা রয়েছে, যা ২০২৯ সালের মধ্যে শেষ হবে। তিনি জানান, শিল্পে বিদ্যুৎ ও গ্যাসের সংকট মোকাবিলায় সরকার কাজ করছে।

এছাড়া, মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা