August 12, 2026, 11:00 am

চবিতে আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে ‘এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত

চবিতে আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে ‘এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক স্কলারশিপ, ভর্তি ও ভিসা প্রক্রিয়া এবং ক্যারিয়ার বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এই এক্সপোটি ১১ ও ১২ আগস্ট চবির বুদ্ধিজীবী চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলেছে।

এক্সপোতে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও অভিজ্ঞ শিক্ষা ও ক্যারিয়ার কনসালট্যান্টরা অংশ নেন। শিক্ষার্থীরা ১৪টি বুথে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, স্কলারশিপ ও উচ্চশিক্ষা বিষয়ে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পান।

শিক্ষার্থীরা ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিংয়ের মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া, ভিসা প্রসিডিউর, বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রোফাইল অ্যাসেসমেন্ট, ফান্ড সিকিউরিটি এবং উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে পারেন। এছাড়া ৩০০-এর বেশি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে আইইএলটিএসের সুযোগ রাখা হয়েছে।

চাকসুর সহসভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি ধারণা দিতেই এ আয়োজন করা হয়েছে।

এক্সপোর দ্বিতীয় দিন ১২ আগস্ট বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চবির সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ‘আন্তর্জাতিক শিক্ষা সেমিনার’ অনুষ্ঠিত হয়। সেমিনারে বিদেশে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক স্কলারশিপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, এডুকেশন এক্সপোর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা