August 5, 2026, 9:18 pm

গাজার দখল নিয়ে ৩৭ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা ইসরায়েলের

গাজার দখল নিয়ে ৩৭ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা ইসরায়েলের

গাজার আধিকৃত পশ্চিম তীরের ৭০টির বেশি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ১১৩ মিলিয়ন শেকেল বা ৩৭ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ।

মঙ্গলবার (৪ আগস্ট) সরকারি এক স্টিয়ারিং কমিটির সভায় গত মে মাসে গৃহীত ২৫০ মিলিয়ন শেকেলের পরিকল্পনার অংশ হিসেবে এই নতুন তহবিল অনুমোদন করা হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয় যে ইসরায়েলের বসতি স্থাপন বিষয়ক মন্ত্রণালয় সরাসরি ১৫৭ মিলিয়ন শেকেল বা ৫২ মিলিয়ন ডলার বরাদ্দ পাবে এবং আরও ১৪২ মিলিয়ন শেকেল বা ৪৭ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি অনুমোদন পেয়েছে।

একই দিনে ক্রনেসেটের অর্থ কমিটি পৃথকভাবে সংস্থাটির জন্য প্রায় ৩০০ মিলিয়ন শেকেল বরাদ্দ অনুমোদন করেছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ নতুন দর্শনার্থী কেন্দ্র ও গবেষণা কেন্দ্র তৈরির পরিকল্পনার কথা জানিয়ে ঘটনাটিকে একটি জিয়োনিস্ট পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

ফিলিস্তিনি সম্পত্তি ও ভূমির ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব বিস্তারের উদ্দেশ্যে ইসরায়েল এসব স্থানকে ইহুদি ঐতিহ্যবাহী স্থান হিসেবে চিহ্নিত করে আসছে। নির্দিষ্ট স্থানগুলোর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে যে এই পরিকল্পনার মূল লক্ষ্য বেথলেহেমের কাছে অবস্থিত ‘সলোমনস পুলস’ দখল করা।

২০২২ সাল থেকে এ পর্যন্ত বসতি স্থাপন বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে পশ্চিম তীরে ১০৪টি বসতি এবং ১৬০টি আউটপোস্ট অনুমোদন দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ অবৈধ। চলতি বছর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারী ও ইসরায়েলি বাহিনীর ১১ হাজারের বেশি হামলার ঘটনা ঘটেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা