August 4, 2026, 8:41 pm

চাঁদে আঘাত হানবে তিন টন বোমার শক্তি, পৃথিবীতে প্রভাব পড়বে না

চাঁদে আঘাত হানবে তিন টন বোমার শক্তি, পৃথিবীতে প্রভাব পড়বে না

৫ আগস্ট, বুধবার, একটি রকেটের পরিত্যক্ত অংশ চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়বে। এটি ঘণ্টায় ৫ হাজার ৪০০ মাইল গতিতে সংঘর্ষ ঘটাবে, যা তিন টন টিএনটির (বোমা) শক্তির সমান।

স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের ওপরের অংশটি এক বছরেরও বেশি সময় ধরে মহাকাশে কক্ষপথে ভাসছিল। চাঁদের অভিকর্ষজ বলের কারণে এটি চাঁদের দিকে টেনে যায়। গবেষকদের ধারণা অনুযায়ী, রকেটের অংশটি চাঁদের আলোকময় অংশের আইন্স্টাইন গহ্বরের কাছে আঘাত হানবে এবং এর ফলে নতুন একটি গহ্বর তৈরি হবে, যার আকার হবে প্রায় ২৭ মিটার চওড়া ও ৫ মিটার গভীর।

টেক্সাস ইউনিভার্সিটির গবেষক উইলিয়াম জো জানান, সংঘর্ষের ফলে সৃষ্ট ধূলিকণা ও ধ্বংসাবশেষের মেঘ চাঁদের পৃষ্ঠ থেকে ৭৫ থেকে ১০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। নিউ মেক্সিকোর লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির গবেষক বেঞ্জামিন ফার্নান্দো জানান, আলোর ঝলকানি এক সেকেন্ডের কম সময় স্থায়ী হলেও, টেলিস্কোপের সাহায্যে মহাকাশ ও পৃথিবী থেকে কয়েক মিনিটের জন্য উৎক্ষিপ্ত বস্তুকণা দৃশ্যমান হতে পারে।

চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকায় এই সংঘর্ষের ফলে সৃষ্ট বিস্ফোরণে পৃথিবী বা ভবিষ্যতের মানব অভিযানের কোনো ক্ষয়ক্ষতির ঝুঁকি নেই। নাসা তাদের ‘লুনার রিকনসাইস্যান্স অরবিটার’ দিয়ে এই পরিবর্তনের আগের ও পরের ছবি তুলবে। তবে এই ঘটনাটি মহাকাশ বর্জ্য ব্যবস্থাপনার জরুরি প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা