ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অপরাধের বিচারহীনতা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে ‘অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৩ আগস্ট) ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি জানায় হামাসের রাজনৈতিক শাখার প্রয়াত প্রধান ইসমাইল হানিয়াহর মৃত্যুবার্ষিকী পালনের অনুষ্ঠানে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানের একটি সরকারি অতিথি ভবনে গোপনে রাখা বোমার বিস্ফোরণে ইসমাইল হানিয়াহ নিহত হন। গাজায় ইসরায়েলি হামলা শুরুর এক বছরেরও কম সময়ের মধ্যে তিনি ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতা আলোচনায় নেতৃত্ব দিচ্ছিলেন।
সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামাসকে অস্ত্র মুক্ত করার পরিকল্পনা ঘোষণা করা হলেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও আগ্রাসন বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের প্রতি ইরানের এই আহ্বান এসেছে।