সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই এখন আদর্শিক অবস্থানের ভিত্তিতে বিভক্ত হয়েছে। তিনি উল্লেখ করেন, ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীদের এবং অ ডানপন্থিদের জন্য স্থান নেই। রোববার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ মন্তব্য করেন।
মাহফুজ আলম তার পোস্টে আরও লেখেন, "এটাই জুলাই বন্দোবস্ত।" তিনি জানান, যারা ডান বা অ-ডান জুলাই বেছে নিতে চান, তাদের জন্য এটি একটি শিক্ষা। তিনি সতর্ক করে বলেন, "নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।"
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রাক্কালে, গত বছরের ১০ ডিসেম্বর, মাহফুজ আলম সহ অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। মাহফুজ আলম জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।