August 4, 2026, 8:40 pm

ইরান যুদ্ধের বিস্তার দেখতে চায় না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরান যুদ্ধের বিস্তার দেখতে চায় না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটি নিজেদের সীমান্ত রক্ষা করলেও চলমান যুদ্ধের বিস্তার দেখতে চায় না।

মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এই তথ্য প্রকাশ করে। পেজেশকিয়ান বলেন, একটি সমাজ গঠন করতে হবে যা শত্রুকে হস্তক্ষেপ, অনুপ্রবেশ বা বিভাজন সৃষ্টি করে সমাজকে ধ্বংস করার সুযোগ না দেয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে আলোচনা চলছে। তবে তেহরান তা নাকচ করে দিয়েছে এবং জানিয়েছে যে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনার পরিকল্পনা নেই।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা