July 22, 2026, 6:49 pm

টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত এবং স্পেশাল জজ আদালত এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ এবং দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের সোহরাব হোসেন।

জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুর উপজেলার খাড়াবাড়ী গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। এই মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর নাজিরুল ইসলাম জিহাদকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় দেওয়া হয়।

অন্যদিকে, স্পেশাল জজ আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৫ মে দেলদুয়ার উপজেলার দক্ষিণপাড়া গ্রামে হাজেরা বেগম ও তার মেয়ে নাসরিন আক্তারকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করেন বিচারক দিলারা আলো চন্দ্রনা। এই মামলায় সোহরাব হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আদালত পৃথক দুটি মামলার রায় ঘোষণা করে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা