July 22, 2026, 6:16 pm

শাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আতিফ আসলামের মেইন স্টেজ শো

শাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আতিফ আসলামের মেইন স্টেজ শো

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড শাহ সিমেন্ট আসন্ন 'শাহ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম'-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি তারুণ্যের বিনোদন, উদযাপন এবং আন্তর্জাতিক মানের লাইভ সংগীত আয়োজনের প্রতি নিজেদের সমর্থন তুলে ধরেছে।

মেইন স্টেজ আয়োজিত এই কনসার্ট অনুষ্ঠিত হবে ২৪ জুলাই। অনুষ্ঠানস্থলের গেট দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে দুপুর ১টা থেকে এবং মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা থেকে। বিশ্বখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম তাঁর জনপ্রিয় গান পরিবেশনার মাধ্যমে মঞ্চ মাতাবেন। অনুষ্ঠানে অংশ নেবেন হাজারো সংগীতপ্রেমী।

শাহ সিমেন্ট বিশ্বাস করে, সংগীত ও বিনোদন মানুষের মধ্যে সংযোগ তৈরি করে এবং একসঙ্গে উদযাপনের উপলক্ষ সৃষ্টি করে। সেই ভাবনা থেকেই প্রতিষ্ঠানটি এ ধরনের আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছে, যাতে তরুণ প্রজন্ম আন্তর্জাতিক মানের বিনোদনের অভিজ্ঞতা লাভ করতে পারে।

আয়োজকদের প্রত্যাশা, 'শাহ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম' দেশের সংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় লাইভ কনসার্টের অভিজ্ঞতা হয়ে উঠবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা