September 28, 2026, 11:06 pm

২৭তম বিসিএসে নিয়োগ পেলেন ৭৭ বঞ্চিত প্রার্থী

২৭তম বিসিএসে নিয়োগ পেলেন ৭৭ বঞ্চিত প্রার্থী

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৭তম পরীক্ষায় উত্তীর্ণ ৭৭ জন বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগের মাধ্যমে দুই দশকের আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটেছে। রবিবার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গত বছরের ১৮ ডিসেম্বর প্রথম দফায় ৬৭৩ জন এবং চলতি বছরের ১৩ মে দ্বিতীয় দফায় ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল। এই প্রক্রিয়া আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সম্পন্ন হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্ত ৭৭ জন প্রার্থীকে আগামী ১৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।

যদি নির্ধারিত তারিখে কেউ যোগদান না করেন, তাহলে তাকে চাকরিতে সম্মত না হিসেবে ধরা হবে এবং তার নিয়োগপত্র বাতিল হয়ে যাবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা