মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :
জামালপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের নান্দিনা মুদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের একজন মো. বিল্লাহ হোসেন (৫০), বাড়ি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা গ্রামে। অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্যমতে, জামালপুর থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সরাসরি ধাক্কা লাগে। দুর্ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুস সাকিব জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হলেও অপরজনকে শনাক্তের চেষ্টা চলছে।