July 1, 2026, 5:19 pm

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ বৃদ্ধি

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ বৃদ্ধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে চার স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার, ৩০ জুন, সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তারা আর ফেরেনি। এ ঘটনায় তাদের পরিবার উদ্বেগে দিন কাটাচ্ছে।

নিখোঁজ ছাত্রীরা হলো, সাবাজপুর গ্রামের শ্রীমতি খুশি (১৭), মলিকা (১৭), ঋতু দেবনাথ (১৬) এবং সুজতি রানী দেবনাথ (১৪)। খুশি, মলিকা ও ঋতু দশম শ্রেণির এবং সুজতি অষ্টম শ্রেণির ছাত্রী।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৬টার দিকে তারা চারজন মিলে প্রাইভেট পড়তে বের হয়। এরপর রাত পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। স্কুল ও প্রাইভেটে খোঁজ নিয়ে জানা যায়, তারা কোথাও যায়নি।

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে রাত সাড়ে ১১টায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তাদের খোঁজ শুরু করেছে। পরিবারের সদস্যরা তাদের ফিরে পাওয়ার জন্য উদ্বিগ্ন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা