January 15, 2026, 9:41 pm

বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ “কামরুজ্জামান” এর শুভেচ্ছা সফর শেষে স্বদেশ প্রত্যাবর্তন

প্রেস বিজ্ঞপ্তিঃঅদ্য ৩০ এপ্রিল ২০২২ তারিখ সকাল ০৯০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ “কামরুজ্জামান” ভারতের গোয়ায় অনুষ্ঠিত NATIONAL LEVEL POLLUTION RESPONSE EXERCISE (NATPOLREX) এ অংশ গ্রহণ শেষে বিসিজি বার্থ মংলা প্রত্যাবর্তন করে। জাহাজের অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন এম কিবরিয়া হক, (ট্যাজ), পিসিজিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন এর নেতৃত্বে ১৫ জন কর্মকর্তা, ১০৬ জন নাবিক এবং ০৮ জন অসামরিক ব্যাক্তি শুভেচ্ছা সফরে গমন করেন। জাহাজ পোতাশ্রয়ে প্রত্যাবর্তনের প্রাক্কালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন, (ট্যাজ), বিসিজিএম, এএফডব্লিউসি, পিএসসি, বিএনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জাহাজে কর্মরত কর্মকর্তা এবং নাবিকবৃন্দের পরিবারবর্গ বিসিজি বার্থ মংলায় উপস্থিত থেকে প্রিয়জনদের স্বাগত জানান। উল্লেখ্য জাহাজটি শুভেচ্ছা সফর এর উদ্দেশ্যে গত ০৯ এপ্রিল ২০২২ তারিখ বিসিজি বার্থ মংলার পোতাশ্রয় ত্যাগ করে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা