August 15, 2026, 12:57 am

ফুল স্কলারশিপ পেয়েও বিদেশযাত্রায় অনিশ্চয়তা, নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

ফুল স্কলারশিপ পেয়েও বিদেশযাত্রায় অনিশ্চয়তা, নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল স্কলারশিপ পেয়েছেন নাজমুল হাসান। তবে বিদেশ যাত্রা ও প্রাথমিক খরচ জোগাড় করতে সমস্যায় পড়েছিলেন তিনি। অর্থাভাবে বিদেশে পড়ার স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম হলে, প্রধানমন্ত্রী তারেক রহমান নাজমুলের পাশে দাঁড়ান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল। এ সময় তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই সহায়তা কেবল আর্থিক নয়, বরং এটি একজন তরুণের মেধা ও স্বপ্নের প্রতি আস্থার প্রতিফলন।

নাজমুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি নাজমুল সুইডেনের ইউনিভার্সিটি অব স্কোভডে থেকে ফুল স্কলারশিপ অর্জন করেন। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ায় বিদেশ যাত্রা ও প্রাথমিক আবাসনসহ খরচ বহন করা কঠিন হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রীর সহযোগিতা তার স্বপ্নযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে।

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা নাজমুলের এই যাত্রা হাজারো স্বপ্নবান শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা