August 13, 2026, 10:58 am

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কিন্তু কারা পাচ্ছেন না

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কিন্তু কারা পাচ্ছেন না

চলতি মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ সৃষ্টি হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই ছুটির সুযোগ আসছে, তবে জরুরি সেবায় কর্মরত অনেকেই এই ছুটি থেকে বঞ্চিত হতে পারেন।

আগস্টের শেষ সপ্তাহে চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। পরের দিন অর্থাৎ ২৭ আগস্ট অফিস খোলা থাকবে, তবে বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যদি ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি হয়, তাহলে ২৭ আগস্ট অফিস খোলা থাকবে। এরপর ২৮ ও ২৯ আগস্ট সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে এক দিনের ব্যক্তিগত ছুটি নিলে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

তবে হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মচারীদের কর্মস্থলে থাকতে হতে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা