August 13, 2026, 11:42 pm

সাভারে মসজিদের মাঠে প্রেসার কুকার বোমা উদ্ধারের ঘটনায় মামলা

সাভারে মসজিদের মাঠে প্রেসার কুকার বোমা উদ্ধারের ঘটনায় মামলা

সাভারে মসজিদের মাঠ থেকে প্রেসার কুকার বোমা উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে সাভার মডেল থানায় মামলাটি করেন ভবানীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেসার কুকার ছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ঘিরে রাখে। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে পৌনে ২টার দিকে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দেন। বিকেল সাড়ে ৩টার দিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাতের আঁধারে তিনজনকে ওই বস্তু রেখে যেতে দেখা গেছে। তাদের সঙ্গে আরও ৩-৪ জন জড়িত থাকতে পারেন।

এদিকে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত সংগঠন নব্য জেএমবির সদস্য মোহাম্মদ আরিফের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে আদালতে পাঠানো হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি তিনতলা ভবনের একটি কক্ষে অভিযান চালিয়ে পাঁচটি ককটেল ও নয়টি পাইপ বোমা উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা