November 29, 2026, 5:14 pm

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার ২ আসামিসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুই আসামি ও দুই মাদকসেবীসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও জামপুর ইউনিয়ন যুবলীগের দুই নেতাও রয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার হয়েছেন মোঃ ইমন বাবু (৩৫) ও জান্নাতুল ফেরদৌস (২৫)।

অন্যদিকে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ জাকির হোসেন (৬০) এবং জামপুর ইউনিয়ন যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীফ মোল্লা (৩৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা