November 29, 2026, 5:14 pm

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানালেন না’গঞ্জ যুব সংসদ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ যুব সংসদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

আজ রবিবার (২৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব সংসদের সভাপতি এ এইচ মুন্না ও সাধারণ সম্পাদক নুরুদ্দিন সাগর। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সুমন রায়, মাহাবুব, রিপন সিকদার, সফিকুল ইসলাম, মাসুদ, স্বপনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও মানবিক নারায়ণগঞ্জ গঠনের প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জ যুব সংসদ গঠন করা হয়েছে বলে জানান তারা।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ। যুবদের সঠিক পথে পরিচালিত করতে পারলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধ দূর করা সম্ভব। মানবিক ও সামাজিক কাজে নারায়ণগঞ্জ যুব সংসদকে সব সময় পাশে পাবেন বলে আশ্বাস দেন তিনি।

নারায়ণগঞ্জ যুব সংসদের সভাপতি এ এইচ মুন্না বলেন, আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মানবসেবা ও সমাজের কল্যাণে কাজ করতে চাই। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, শিক্ষা সহায়তা ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে যুব সংসদ কাজ করে যাবে।

সাধারণ সম্পাদক নুরুদ্দিন সাগর বলেন, সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা