November 28, 2026, 4:14 pm

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪১ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় একজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন এবং মাদকসেবী দুজন রয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদকসেবীরা হলেন, মোঃ রুবেল মিয়া (৩৪) ও মোঃ নুরুল ইসলাম বাবু (৩৮)।

অন্যদিকে, মাদক মামলায় ৪১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন উপজেলার পাকুন্ডা গ্রামের জালাল উদ্দিন মিয়ার ছেলে মোঃ মাহাবুব আলম (২৫)।

এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন জামপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আউলাদ (৫৫) এবং পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ কবির হোসেন (৩৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা