November 28, 2026, 4:14 pm

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক

সিদ্ধিরগঞ্জ থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

জানা গেছে, একটি স্বার্থান্বেষী মহল ‘সিদ্ধিরগঞ্জ ক্রাইম’ সহ
স্থানীয় কয়েকটি পত্রিকায় ও
ভূয়া ফেসবুক পেজ ও নামসর্বস্ব অনলাইন পোর্টাল ব্যবহার করে ওসিকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ফটোকার্ড ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা জামাল ও শহিদুল জানান, মোহাম্মদ এমদাদুল হক সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের পর থেকে সুনামের সঙ্গে অপরাধ দমনে কাজ করে যাচ্ছেন। তবে মাদক কারবারি ও আওয়ামী লীগের দোসররা তাঁর বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তারা মনে করছেন।

অপপ্রচারের বিষয়ে জানতে চাইলে ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, “আমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ফটোকার্ড ও বানোয়াট অভিযোগ ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং থানার স্বাভাবিক আইনশৃঙ্খলা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেই একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।

সম্প্রতি সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় ঘরবাড়ি ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ তুলে ওসি জানান, রাতে ভুক্তভোগীরা ফোনে বিষয়টি জানানোর পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তীতে ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করলে পুলিশ এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, সচেতন মহলের মতে, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই-বাছাইহীন ও ভিত্তিহীন প্রচারণা আইনশৃঙ্খলা রক্ষার পরিবেশকে বিঘ্নিত করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা জরুরি।

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা