November 17, 2026, 6:57 pm

সাঘাটায় ভাঙা সড়ক সংস্কারে এগিয়ে এলো SUS, চলছে নিজস্ব উদ্যোগে কাজ

জনদুর্ভোগ লাঘব ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে গাইবান্ধার সাঘাটা পোস্ট অফিস থেকে যোগীপাড়া হয়ে ইটাকুরি মেইন সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া অংশ সংস্কারের উদ্যোগ নিয়েছে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)।

স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে নিয়মিত কাঁকরবাহী গাড়ি চলাচলের কারণে বিভিন্ন স্থানে রাস্তার অংশবিশেষ ভেঙে গেছে। এতে পথচারীসহ যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। জনসাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সাঘাটা উন্নয়ন সংস্থার নিজস্ব উদ্যোগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কারের কাজ চলছে।

সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন সাঘাটা উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সাঘাটা উপজেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন এবং কেন্দ্রীয় সদস্য নিরব, নাইম মোল্লা, সোহেল রানা, ইসমাইল আমিনুল মন্ডল,নিরব।

এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন একরামুল হক পিজন।

সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) মনে করে, সমাজের উন্নয়ন ও জনসাধারণের কল্যাণে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা প্রয়োজন। জনস্বার্থকে গুরুত্ব দিয়ে এ ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)
মানবতার সেবায়, জনকল্যাণে।

মেহেদী হাসান সাঘাটা প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা