November 3, 2026, 7:39 am

মান্দায় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় একটি ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হাসপাতাল রোডের মুক্তিযোদ্ধা ক্লিনিকের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ক্লিনিকের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা