November 3, 2026, 7:40 am

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়াল প্রশাসন

শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির মোতায়েন করা প্লাটুনের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১১ করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি ও পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এদিকে বিক্ষুব্ধ শ্রমিকদের প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের মহাসড়কে অবস্থান ও মহড়া দিতে দেখা গেছে।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের দলবদ্ধভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। বিভিন্ন কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিচ্ছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা