November 2, 2026, 7:59 pm

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ২৬ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সামারি ট্রায়াল, চুরি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) থেকে সোমবার (২ নভেম্বর) পর্যন্ত সিদ্ধিরগঞ্জের কাঁচপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার ২৬ জনের মধ্যে শুভ আহম্মেদ রাহাত (৩০), রনি (২৮), তানভীর হোসেন (৩৪), ইমাম হোসেন (২৯), আশিক হোসেন (৩০), শাহীন হোসেন (৩৩), তামিম হোসেন (২৩), শাকিল হোসেন (৪০), সুমন হোসেন (৩৩), মফিজ হাওলাদার (৫০), সিব্বির আহম্মেদ (২৫), পরান (৩৫), মিঠুন বিলাস (৩৫), কামাল হোসেন (৪০), রুমা আক্তার (২৫), নুসরাত (২৫), শাহিনা আক্তার (৩৪), নুপুর (২২), জান্নাত (২০), ইভা আক্তার (২১), শারমিন (২৮), আরিফা (২০), সানজিদা আক্তার (১৯), কুলসুম আক্তার (২৬), নাছিমা আক্তার (২৯) ও ছালমা বেগম (২৬) রয়েছেন।

এ ছাড়া সামারি ট্রায়ালের অভিযুক্ত মাদকসেবী লিটন সাগর (৪০), সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত মো. আবু সাইদ শেখ ও মো. ফরিদ (২৮) এবং চুরি মামলার আসামি মো. সাদ্দাম (২২) ও মো. হৃদয়কে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা