ময়মনসিংহের ত্রিশালে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এমপি । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।
সভায় ত্রিশাল পৌর শহর ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের সমস্যা, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমানোর বিষয়ে আলোচনা হয়। যানজট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকদের ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দু আনিসুজ্জামান মির্ধা, আব্দুল আওয়াল ফরাজী, জিয়াউল হাসান জামিল ও আব্দুল মতিন। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দু, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ, ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ নুন ও সাধারণ সম্পাদক শোভা মিয়া।
এ সময় মোটর মালিক সমিতির সহসভাপতি শিহাব উদ্দিন মির্ধা, কোষাধ্যক্ষ রাসেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দু উপস্থিত ছিলেন।
সভায় যানজটের কারণ চিহ্নিত করা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। ত্রিশাল পৌর শহরকে যানজটমুক্ত ও চলাচল উপযোগী রাখতে প্রশাসন, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :