লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নে ধরলা নদীর বর্তমান পরিস্থিতি ও নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে তিনি ধরলা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নদীভাঙনের কারণে সৃষ্ট সমস্যাগুলো সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাসসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লালমনিরহাট জেলার কুলাঘাট ইউনিয়নের ধরলা নদীর ভাঙন দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের জন্য উদ্বেগের বিষয়। নদীভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ স্থায়ী সমাধান ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করছেন।
স্থানীয়দের আশা, পানি সম্পদ প্রতিমন্ত্রীর এ পরিদর্শনের মধ্য দিয়ে ধরলা নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পথ আরও সুগম হবে। পাশাপাশি নদীভাঙনকবলিত অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে।
লালমনিরহাট প্রতিনিধি :