টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে কয়েকটি ট্রেন। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মহেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।