October 15, 2026, 8:05 pm

বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ ইমরান আকন্দ, জামালপুর:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন ।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর  প্রশাসক আসমা-উল-হুসনা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,বকশীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুশাহেদ খান , ধানুয়া কামালপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী,বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক মনিরুজ্জামান লিমনসহ আরো অনেকেই।
সভায় উপজেলার আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে  সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা , চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত এলাকায় নজরদারি জোরদারকরণ, ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসভায় উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণ’রা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা