জামালপুর :
জামালপুরের বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে শেরপুর জেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরপুর শহরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।
জালাল উদ্দিন বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিষয়টি পুলিশ অবগত আছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।