মোঃ ইমরান আকন্দ জামালপুর:
” শিশু বিয়ে আর নয়’কন্যা করবে বিশ্বজয়”এই পতিপাদকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস -২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উলফাতুন্নেছা সরকারি বালিক উচ্চ বিদ্যায়লের হল রুমে উলফাতুন্নেছা সরকারি বালিক উচ্চ বিদ্যায়লের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বিপ্লব কিশোর চক্রবর্তী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, উপজেলা মুক্তিযোদ্ধো কমান্ডার মোঃ নওশেদ আলী,অফিস সহকারী কাম কম্পিউটার আব্দুর রশিদ,অত্র বিদ্যালয়ের শিক্ষর্থী তুবা, নূরশাতজাহান ইতিসহ আরো অনেকেই।আলোচনা সভায় জাতীয় কন্যাশিশু দিবসের তাৎপর্য তোলে ধরেন বক্তারা।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় করেন অত্র বিদ্যালয়ে শিক্ষক আতাউল্যাহ মাহবুব তানভী।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।