October 12, 2026, 10:28 pm

রূপগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির দ্বী-বার্ষিক কমিটি গঠন

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কামাল দেওয়ানকে সভাপতি, মোহাম্মদ মামুন মিয়াকে সাধারণ সম্পাদক ও সোহেল কবিরকে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট দ্বী-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১২অক্টোবর সোমবার উপজেলার কাঞ্চন বাজারের পায়রা টাওয়ারের চতুর্থ তলায় আয়োজিত সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন পল্লী চিকিৎসক কামাল দেওয়ান। সভায় বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: মো: সবুজ আলী, মিল্কভিটা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মোফাজ্জেল হোসেন স্বপন, সমিতির ঢাকা বিভাগের সভাপতি এম সাইজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. আলী আরশাদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শাহ আলম চিশতি, সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, ঢাকা বিভাগের সহ-সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম এ রশিদ, ভুলতা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা মাহাবুবুর রহমান, আল-রাফি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির রূপগঞ্জ থানা শাখার উপদেষ্টা আব্দুল মতিন, ৭১ টিভির সাংবাদিক রিয়াজ হোসেন খান, সোনারগাঁও থানা কমিটির সভাপতি শচীন বিশ্বাস, ফতুল্লা থানা কমিটির সভাপতি মোঃ কাজল, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম দুলাল, আড়াইহাজার থানা কমিটির সভাপতি কবির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পল্লী চিকিৎসকদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এছাড়া সভায় পেশাগত দায়িত্বশীলতা, রোগীদের প্রতি যথাযথ আচরণ এবং সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা