October 10, 2026, 10:22 pm

সাঘাটায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ফ্রেশ বাজার লিমিটেডের শারদীয় উপহার বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ করেছে ফ্রেশ বাজার লিমিটেড। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ উপহার বিতরণ করা হয়।

ফ্রেশ বাজার লিমিটেডের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এন্টার টিভির চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন মণ্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী নিখিল চন্দ দাস।

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ ধরনের আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ফ্রেশ বাজার লিমিটেডের এ উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা