October 4, 2026, 10:47 am

মেলানিয়ার আয়োজনে জুবাইদা রহমান, শিশু কল্যাণে বৈশ্বিক উদ্যোগ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সহধর্মিণীদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। নিউইয়র্কে অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান তিনি।

অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প তার নতুন বৈশ্বিক শিশু কল্যাণ উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ তুলে ধরেন। এ সময় জুবাইদা রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন মার্কিন ফার্স্ট লেডি। পরে হোয়াইট হাউস থেকে তাদের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করা হয়।

বৈঠকে শিশুদের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মেলানিয়া। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও নিরাপদ বিশ্ব গড়তে শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করা জরুরি।

বিশ্বের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত শিশুদের সম্ভাবনা বিকাশে বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি। শিশু কল্যাণে নেওয়া বৈশ্বিক উদ্যোগকে আরও বিস্তৃত করা এবং এর বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নিতে ফার্স্ট লেডিদের প্রতি আহ্বান জানান মেলানিয়া ট্রাম্প।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা