September 12, 2026, 11:00 am

ছবি: সংগৃহীত

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১৯

দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজনই ঢাকায় মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯ জনে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৭৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২০০ জন, বরিশালে ৬০, রাজশাহীতে ৫৫, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৩১, সিলেটে ১২১ এবং রংপুরে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪৬৫ জন।

অন্যদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০ হাজার ৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এসব তথ্য অনুযায়ী, দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যা এখনো উল্লেখযোগ্য হারে বাড়ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা