October 28, 2026, 1:04 pm

নারায়ণগঞ্জে অসহায় আশা মনিকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি মো : রায়হান কবির

নারায়ণগঞ্জে এক অসহায় কিশোরীর আবেদনের পরিপ্রেক্ষিতে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

জানা যায়, নগর খানপুর, নাসিক ওয়ার্ড নং-১১ এলাকার বাসিন্দা আশা মনি গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার পিতা আঃ সামাদ একজন দৃষ্টিপ্রতিবন্ধী। তিনি কোনো কাজ করতে পারেন না, জনসাধারণের আর্থিক সহায়তায় সংসার চলে। এমতাবস্থায় একটি সেলাই মেশিন পেলে তিনি পোশাক তৈরি করে আয় করে পরিবারের অভাব মেটাতে পারবেন।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় আজ জেলা প্রশাসকের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির তার হাতে একটি নতুন সেলাই মেশিন তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জেলা প্রশাসন সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে আছে। আশা মনির মতো উদ্যমী মেয়েদের স্বাবলম্বী করতে আমরা সব ধরনের সহযোগিতা করে যাব। এই সেলাই মেশিনের মাধ্যমে সে তার পরিবারের হাল ধরবে, এটাই আমাদের প্রত্যাশা।
সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত আশা মনি জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা