September 9, 2026, 4:45 am

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের প্রবেশপথের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হলের প্রবেশমুখের পাশে একটি পুরোনো ভবনের ওপর উঠে ব্যানার লাগানোর চেষ্টা করছিলেন আরিফুল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে কিছুক্ষণ ঝুলে থাকেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। পরে আরিফুল নিচে পড়ে যান।

আরিফুলের সঙ্গে থাকা প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামির ইসলাম জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে হলের গেটের পাশে একটি ছোট কক্ষের ওপর উঠেছিলেন আরিফুল। সেখানেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক শিক্ষার্থীকে মেডিক্যাল সেন্টারে আনা হয়েছিল। তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা