September 8, 2026, 11:37 am

সুইসাইড নোট পোস্টের পর অচেতন উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট থেকে উদ্ধার করেন।

জানা গেছে, এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সুইসাইড নোটের মতো পোস্ট দেন মেঘমল্লার। পোস্টটি দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা তার অবস্থান শনাক্তের চেষ্টা করেন। পরে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

উদ্ধারের পর প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে জটিলতা দেখা দিলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেকে চিকিৎসকেরা তার পাকস্থলী ওয়াশ করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। তিনি জানান, মেঘমল্লারের ফেসবুক পোস্ট দেখেই তার খোঁজ শুরু করা হয়েছিল।

এর আগে দেওয়া ফেসবুক পোস্টে মেঘমল্লার ব্যক্তিগত বিষাদ, জীবন নিয়ে হতাশা ও অপরাধবোধের কথা উল্লেখ করেন। স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বার্তা দেওয়ার পাশাপাশি মায়ের প্রতি গভীর অনুতাপ প্রকাশ করেন তিনি। ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরে নিজের সিদ্ধান্তের জন্য কাউকে দায়ী না করার অনুরোধ জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা