September 8, 2026, 10:32 am

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে চাঁদাবাজি-চুরি ও ওয়ারেন্ট মামলায় ২৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চাঁদাবাজি, চুরি, সিআর ও জিআর ওয়ারেন্ট এবং সামারি ট্রায়ালের অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে চাঁদাবাজি মামলায় একজন, সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত তিনজন, পূর্বের একটি চুরি মামলায় একজন এবং সামারি ট্রায়ালের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চাঁদাবাজি মামলায় রাশেদ আহম্মেদ (৫৪) রয়েছেন। তিনি সিদ্ধিরগঞ্জের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।
ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন আজগর আলী (২৪), আজিজুল হাকিম হৃদয় (২৬) ও সারুয়ারা বেগম। পূর্বের একটি চুরি মামলায় গ্রেপ্তার হয়েছেন মিষ্টার আহমেদ ওরফে জাহিদ (২৯)। তার স্থায়ী ঠিকানা কুমিল্লার মেঘনা এলাকায়। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বসবাস করতেন।
এ ছাড়া সামারি ট্রায়ালের অভিযোগে ইয়াছিন (২৫), নুর হোসেন (৩২), বাবু (২৫), খাইরুল ইসলাম ওরফে শান্ত (২৪), রবিন হোসেন (২৪), ফজল (২২), রানা (২৪), সাকিল (৪০), জাহাঙ্গীর (৫০), সরফরাত (৩০), অপু মিয়া (২৪), ফারুক (৩৮), মিন্টু (৩৫), হুমায়ুন (২২), শান্ত মিয়া (৩০), সরফরাজ (৩০), মনির (৩৮), যাদব (৪৫) ও আব্বাস (৪৬)কে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা