নোবিপ্রবি প্রতিনিধি :
নোয়াখালী ডিবেটিং সোসাইটি আয়োজিত অনলাইন বক্তব্য প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে আগস্ট ( রবিবার) বিকাল ৪ টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্যাডেট সার্জেন্ট রুমী ভবনে নোয়াখালী ডিবেটিং সোসাইটি আয়োজিত অনলাইন বক্তব্য প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময়ে অনলাইন বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক এবং নোয়াখালী ডিবেটিং সোসাইটির অন্যতম উপদেষ্টা আব্দুল করিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সহঃ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বাংলা বিতর্ক সম্পাদক তানজিলুর রহমান মুয়াজ, সহ- অর্থ সম্পাদক মো: আবদুল মুহি।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক আব্দুল করিম বলেন, ” মুক্তবুদ্ধি চর্চা এবং সহশিক্ষা কার্যক্রমগুলো মধ্যে অন্যতম হচ্ছে বিতর্ক চর্চা। আজকের এ আয়োজনের মাধ্যমে নোয়াখালী ডিবেটিং সোসাইটি পুরো নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চায় আগ্রহ সৃষ্টির চেষ্টা করেছে।