September 10, 2026, 5:47 am

বিশ্ববাজারে টানা চতুর্থ দিনে বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। টানা চতুর্থ কার্যদিবসে দাম বাড়ার ফলে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের মূল্য ১.৫৭ ডলার বা ১.৬ শতাংশ বেড়ে ৯৯.৪৯ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম ১.৬০ ডলার বা ১.৭২ শতাংশ বেড়ে ৯৪.৬৩ ডলারে লেনদেন হচ্ছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত পাওয়া বাজারতথ্যে এ চিত্র উঠে এসেছে।

বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের নতুন করে মার্কিন সামরিক স্থাপনায় হামলার পর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়েছে। ওয়াশিংটন ও তেহরানের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে অপরিশোধিত তেলের দামে।

এদিকে ছয় মাস ধরে চলা সংঘাতের স্থায়ী সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। সংঘাত নতুন করে তীব্র হওয়ায় আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা