August 19, 2026, 7:41 am

হান্নান মাসউদের এমপি পদ বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন

হান্নান মাসউদের এমপি পদ বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। অভিযোগ রয়েছে, হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন এই রিটটি দাখিল করেন। তার পক্ষে আইনজীবী রিটের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিলের পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

আবদুল হান্নান মাসউদ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা