August 18, 2026, 12:00 pm

সিরাজগঞ্জে স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন, আদালতের রায়ে বিক্ষোভ

সিরাজগঞ্জে স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন, আদালতের রায়ে বিক্ষোভ

সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে হত্যার মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথি ও মনিরুল ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি মনিরুল ফকির আদালতে উপস্থিত ছিলেন, তবে নিহত সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি পলাতক রয়েছেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২ জুন সিরাজগঞ্জে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সেলিম রেজা সুজনকে ঘুমের ওষুধ খাইয়ে জবাই করে হত্যা করা হয়। পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয়।

নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় তিথি ও মনিরুলের নাম উল্লেখ করা হয়। আদালত দীর্ঘ সাক্ষ্য ও প্রমাণ গ্রহণের পর মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করেন। অপর দুই আসামি মো. পিয়াস হোসেন ও রাশিদুল ইসলাম রাশেদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আদালতের এ রায়কে কেন্দ্র করে সিরাজগঞ্জে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। নিহতের পরিবারের সদস্যরা রায়ে অসন্তুষ্ট হয়ে আদালতের সামনে বিক্ষোভ মিছিল করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা