August 17, 2026, 8:36 am

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ১০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ১০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। ডাকসু ভিপি সাদিক কায়েম এ হামলার কথা জানান।

সাদিক কায়েম বলেন, হলের এক ছাত্রকে প্রভোস্টের কক্ষে আটকে নির্যাতনের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। তিনি দাবি করেন, এফএইচ হলের শিক্ষার্থী ও হল সংসদ নেতৃবৃন্দের ন্যায্য আন্দোলনে সংহতি জানাতে আসা ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতাদের ওপরও হামলা করা হয়।

আজ সোমবার ভোরে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, ছাত্রদল গভীর রাতে হামলা চালায়। এতে এফএইচ হল সংসদের নির্বাচিত ভিপি ও জিএসসহ অন্তত ১০ জন আহত হন। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলনে ভীত হয়ে প্রশাসন ছাত্রদলের বহিরাগত নেতাকর্মীদের এনে হামলা করায়।

সাদিক কায়েমের পোস্টে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের স্ক্রিনশটও যুক্ত করা হয়েছে, যেখানে প্রভোস্টের কক্ষে নির্যাতনের শিকার শিক্ষার্থীর বক্তব্য রয়েছে। তিনি বলেন, এ হামলার মাধ্যমে ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘নগ্ন চেহারা’ প্রকাশ পেয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা