August 14, 2026, 9:54 am

শেরপুরে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, ৫ জন গ্রেপ্তার

শেরপুরে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, ৫ জন গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতীতে ধান ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন।

বিল্লাল হোসেন নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের মৃত জুলহাস উদ্দিনের ছেলে। তিনি ৪ আগস্ট রাত ১০টার দিকে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি, পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের ৯ দিন পর বুধবার বিকেলে জারুলতলা এলাকায় স্থানীয় শিশু-কিশোররা মাছ ধরতে গিয়ে পচা দুর্গন্ধ পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি সংবেদনশীল অঙ্গ কেটে ফেলার অভিযোগও পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে বিল্লাল হোসেনের মরদেহ দাফন করা হয়। পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানিয়েছেন, নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা